ওয়ালটনের স্মার্ট চিলার ব্যবহার করছে সিঙ্গাপুরের শীর্ষ দুই হাসপাতাল

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিংয়ে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের এয়ার কুলড স্মার্ট ইনভার্টার চিলার।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিংয়ে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের এয়ার কুলড স্মার্ট ইনভার্টার চিলার। এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন, অগ্রগতি ও সক্ষমতা প্রকাশের ক্ষেত্রে বিরাট মাইলফলক অর্জিত হয়েছে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে ওয়ালটন এসির চাহিদা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট লিমিটেডের মাধ্যমে দেশটিতে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। এরই মধ্যে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের প্রসেস কুলিংয়ে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার স্থাপন করা হয়েছে। এছাড়া মাউন্ট এলিজাবেথ হাসপাতালও একই উদ্যোগ নিয়েছে।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান বলেন, ‘এক সময় সিঙ্গাপুর থেকে এসির বেসিক কাঁচামাল আমদানি করা হতো। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এখন বাংলাদেশ থেকে ভিআরএফ, চিলারের মতো সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তিসম্পন্ন কমার্শিয়াল এসি রফতানি করছে ওয়ালটন। দেশটির খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ অন্য সুউচ্চ ভবনগুলোর শীতাতপ নিয়ন্ত্রণে ইনস্টল করা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের চিলার ও ভিআরএফ সিস্টেম। এটা শুধু ওয়ালটনের জন্যই নয়; বাংলাদেশের জন্যও অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়।’ —বিজ্ঞপ্তি

আরও