স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মাদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলমসহ শরিয়াহ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।