বিমসটেকের প্রতি বাণিজ্য উপদেষ্টা

আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে রোডম্যাপ তৈরি করুন

আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে গতকাল বিমসটেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে তারা বিমসটেককে আরো কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‌বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। গত ২৭ বছরের অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানটিকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।’ এ সময় তিনি আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

বৈঠকে আঞ্চলিক পরিমণ্ডলে আমদানি-রফতানি ও বিনিয়োগ বাড়ানোর জন্য মিনিস্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে বাংলাদেশের সহযোগিতা চান সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি।

তিনি বলেন, ‘‌বিমসটেককে আরো কার্যকর করতে মিনিস্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে।’

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

আরও