নোয়াখালীতে ওয়ান ব্যাংকের ৫৩তম উপশাখার উদ্বোধন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপশাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

নোয়াখালীর খলিফার হাট বাজারে ৫৩তম উপশাখা চালু করেছে ওয়ান ব্যাংক পিএলসি। মাইজদী কোর্ট শাখার অধীনে খলিফার হাট শপিং কমপ্লেক্সে এ উপশাখাটি উদ্বোধন করেন খলিফার হাট বাজার কমিটির সভাপতি সফিক আহম্মেদ এবং ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান খন্দকার রাশেদ আখতার জামান। এ সময় উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শহীদ উল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস বিভাগের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এস্টাবলিশমেন্ট অ্যান্ড সেন্ট্রাল সাপোর্ট বিভাগের প্রধান কাজী মো. ফোরকান, খলিফার হাট বাজারের ব্যবসায়ী আজিজুল ইসলাম, মো. সুমন, খলিফার হাট হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং খলিফার হাট বাজার কমিটির সেক্রেটারি সাইফুর রাহমান সুমনসহ ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী নেতা ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপশাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। ওয়ান ব্যাংকের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন দ্রুত ও কার্যকরভাবে পূরণের কথাও জানিয়েছে ব্যাংকটি।

আরও