আইজিসির প্রতিবেদন

২০২৪-২৫ মৌসুমে বিশ্বব্যাপী শস্য উৎপাদন কমার পূর্বাভাস

বিশ্বব্যাপী শস্য উৎপাদন ২০২৪-২৫ বিপণন বর্ষে কমে যেতে পারে। এ সময় মোট উৎপাদন (গমসহ অন্যান্য দানাদার শস্যসহ) দাঁড়াতে পারে ২৩০ কোটি ৫০ লাখ টনে, যা আগের তুলনায় ৪০ লাখ টন কম।

বিশ্বব্যাপী শস্য উৎপাদন ২০২৪-২৫ বিপণন বর্ষে কমে যেতে পারে। এ সময় মোট উৎপাদন (গমসহ অন্যান্য দানাদার শস্যসহ) দাঁড়াতে পারে ২৩০ কোটি ৫০ লাখ টনে, যা আগের তুলনায় ৪০ লাখ টন কম। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

উৎপাদন কমার পেছনে প্রধান ভূমিকা পালন করবে ভুট্টা। আইজিসি সর্বশেষ প্রতিবেদনে জানায়, ২০২৪-২৫ বিপণন বর্ষে বিশ্বব্যাপী ভুট্টার উৎপাদন ও ব্যবহার বিপরীতমুখী ধারা বজায় রাখবে। নভেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় পণ্যটির উৎপাদন কমতে পারে ৭০ লাখ টন। এ হিসাবে গত বছরের তুলনায় তা কমতে পারে ১ কোটি ২০ লাখ টন।

একই সময়ে ভুট্টার ব্যবহার আগের মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় ৪০ লাখ টন বেড়ে ১২৩ কোটি ৯০ লাখ টনে পৌঁছতে পারে। এটি ২০২৩-২৪ মৌসুমের তুলনায় ১ কোটি ৩০ লাখ টন বেশি।

আইজিসি আরো জানায়, ২০২৪-২৫ মৌসুমে গম উৎপাদন ও ব্যবহার যথাক্রমে ৭৯ কোটি ৬০ লাখ ও ৮০ কোটি ৫০ লাখ টন হতে পারে।

এদিকে ২০২৪-২৫ বিপণন বর্ষে শস্যের মোট সমাপনী মজুদ হতে পারে ৫৭ কোটি ৩০ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৩ কোটি ১০ লাখ টন কম। এর মূল কারণ ভুট্টার সমাপনী মজুদ হ্রাস। এছাড়া মোট শস্যের মজুদ গত এক দশকের মধ্যে সর্বনিম্নে নেমে যাবে।

তবে এ মৌসুমে কিছু পণ্যের উৎপাদন ও সমাপনী মজুদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আইজিসি। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে দক্ষিণ আমেরিকা ও এশিয়ার দেশগুলোয় সয়াবিন উৎপাদন বাড়তে পারে। তবে এ সময় যুক্তরাষ্ট্রে তা ঊর্ধ্বমুখী থাকবে। বিশ্বব্যাপী সয়াবিন ৬ শতাংশ বেড়ে রেকর্ড ৪২ কোটি টনে পৌঁছতে পারে।

সম্প্রতি ভারতে চাল উৎপাদন ও মজুদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪-২৫ বিপণন বর্ষে তা রেকর্ড গড়তে পারে। গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়ে ৫৩ কোটি ৫০ লাখ টনে পৌঁছতে পারে। আইজিসি বলছে, ভারতসহ পাঁচটি প্রধান চাল উৎপাদনকারী দেশে উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা রয়েছে।

যদিও চাল ও সয়াবিনের বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীল থাকার পূর্বাভাস দিয়েছে আইজিসি। তবে মোট শস্য রফতানি কমতে পারে ৩ কোটি ৯০ লাখ টন। এ সময় গম ও ভুট্টার বাণিজ্য কমতে পারে ১ কোটি ৭০ লাখ টন।

আইজিসি শস্য ও তেলবীজ মূল্যসূচক দুই মাস ধরে কমছে। জানুয়ারিতে তা ২২১ পয়েন্টে নেমেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কম।

আরও