রাজধানীর কমলাপুর মেট্রো স্টেশনের কাছে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম; ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কেএম মুনিরুল আলম আল-মামুন; ব্যাংকের কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান এবং ব্যাংক ফাউন্ডেশনের জিএম মো. আনিসুল হক ও ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দিন।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক ইনচার্জ মো. আল আমিন।