বার্গার কিংসহ যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড চেইনগুলো তাদের মেনু থেকে কাঁচা পেঁয়াজযুক্ত খাবার সরিয়ে নিয়েছে। সম্প্রতি ক্ষতিকারক ই-কোলাই ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবের সম্ভাব্য উৎস হিসেবে ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁগুলোয় পরিবেশিত পেঁয়াজকে চিহ্নিত করা হয়েছে। এর পরই গত বৃহস্পতিবার থেকে কাঁচা পেঁয়াজযুক্ত খাবার পরিবেশন বন্ধ করে দিয়েছে কেএফসি, পিৎজা হাট ও টাকো বেলের মতো ফাস্ট ফুড চেইনগুলো। সম্প্রতি ই-কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৪৯ জন অসুস্থ এবং একজনের মৃত্যু হয়েছে। খবর ও ছবি রয়টার্স