৪০তম এজিএম

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল; পর্ষদ পরিচালকরা; পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস; বহিঃনিরীক্ষক; এসইসি, ডিএসই ও সিএসইর প্রতিনিধি; ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সমাপনী বক্তব্যে চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেন, ‘ডেল্টা লাইফ কয়েক বছর ধরে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে। বীমা কোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ পারফরম্যান্স আশা করে। সেই ক্ষেত্রে ডেল্টা লাইফ সমাজে স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে।’ চলমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতেও কোম্পানিটি চলতি বছর প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বলেও জানান তিনি।

আরও