হিলিতে জিরার দাম নিম্নমুখী

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় দাম কমেছে জিরার। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা পর্যন্ত দাম কমে গেছে

সরবরাহ যদি অব্যাহত থাকে তাহলে দাম আর বাড়াবে না বলে জানান বিক্রেতারা।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি মসলার দোকানে জিরার যথেষ্ট সরবরাহ ছিল। গত সপ্তাহে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে ৫২০ টাকা দরে। বর্তমানে তা কমে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের রকমারি মসলাঘরের সিফাত ইসলাম জানান, আগে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বেশির ভাগ ভারতীয় জিরা আমদানি করা হতো।

সেক্ষেত্রে আমদানি শুল্ক পরিশোধ করতে হতো বলে দাম তুলনামূলক বেশি ছিল। বর্তমানে স্থলবন্দরগুলো দিয়ে বৈধ পথে জিরা আমদানি আগের তুলনায় কমেছে। সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে শুল্ক ছাড়াই দেশে প্রবেশ করছে পণ্যটি। তাই মোকামে দাম কিছুটা কমে। ব্যবসায়ীরা বগুড়া থেকে কম দামে জিরা কিনে এনে হিলিতে বিক্রি করছেন। এতে চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ায় তুলনামূলক কমে জিরা বিক্রি সম্ভব হচ্ছে। আর দাম কমায় বেড়েছে বিক্রিও। জিরার সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে সামনের দিনগুলোয় দাম বাড়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি।

আরও