প্রগতি লাইফের শেয়ারদর বেড়েছে ১৯ শতাংশ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর গত সপ্তাহ শেষে বেড়েছে ১৯ দশমিক ১১ শতাংশ।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর গত সপ্তাহ শেষে বেড়েছে ১৯ দশমিক ১১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১২৩ টাকা ৪০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১০৩ টাকা ৬০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জীবন বীমা দাবিসহ মোট আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় প্রগতি লাইফের ২২ কোটি ৭৫ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৬ কোটি ৯৫ লাখ টাকা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৯৭ কোটি ৬৩ লাখ টাকা, গত বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬৩৫ কোটি ৩২ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রগতি লাইফ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে মোট ১৭ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ।

প্রগতি লাইফের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৭ মে ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮। এর ৪০ দশমিক ৬২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৬৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও