পূর্বাভাসের তুলনায় বিক্রি বেড়েছে নেসলের

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার তুলনায় আয় বেড়েছে নেসলের।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার তুলনায় আয় বেড়েছে নেসলের। এ সময় জনপ্রিয় চকোলেট বার কিট-ক্যাট ও কফি নেসক্যাফের দাম বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম প্যাকেটজাত খাদ্য কোম্পানিটি। সুইজারল্যান্ডভিত্তিক নেসলে জানিয়েছে, তারা ২০২৫ সালের জন্য পূর্বনির্ধারিত পূর্বাভাস বহাল রেখেছে। একই সঙ্গে বলেছে, তাদের প্রত্যাশা চলতি বছর বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রান্তীয় মুনাফা ১৬ শতাংশ বা তার বেশি থাকবে। তবে কোম্পানির বিক্রির ওপর মার্কিন শুল্কনীতির প্রভাব এখনো পুরোপুরি স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে নেসলের বিক্রি ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৭২৮ কোটি ডলার। খবর ও ছবি রয়টার্স

আরও