এয়ারবাস চলতি বছর ৮২০টি উড়োজাহাজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইউরোপীয় কোম্পানিটি গত বছর ৭৬৬টি উড়োজাহাজ তৈরি করেছিল। কিন্তু সাপ্লাই চেইনের সমস্যার কারণে আয় ৮ শতাংশ কমে ৫৪০ ইউরোয় নেমে গেছে। আয় পুনরুদ্ধারে এয়ারবাস এ বছর ডেলিভারি ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কোম্পানিটির সিইও গিলোম ফাউরি ২০২৫ সালকে ‘একটি পরীক্ষামূলক বছর’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে তিনি বলেছেন, কার্যাদেশ গ্রহণ বৃদ্ধি প্রমাণ করে তাদের পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ছে। গার্ডিয়ান