গ্রাহকের তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘আইএসও ২৭০০১: ২০২২’ মানদণ্ড অনুযায়ী সনদ পেয়েছে। এর আওতায় রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ, আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স বিভাগ, মানবসম্পদ এবং ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট। প্রিমিয়ার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সনদ অর্জন উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় শান্তা পিনাকলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের কাছে আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মির্জা আজহার আহমদ; এসইভিপি ও চিফ রিস্ক অফিসার (ভারপ্রাপ্ত) অনির্বাণ হক; এসইভিপি ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মো. কামরুজ্জামান; ইভিপি ও চিফ টেকনোলজি অফিসার আবু মো. সাব্বির হাসান চৌধুরী; ইভিপি ও এডিসি প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ; ভিপি ও মানবসম্পদ প্রধান (ভারপ্রাপ্ত) মো. মইনুল হক সিরাজী; এফভিপি ও জিএসডি প্রধান (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান; এসএভিপি এবং চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার খন্দকার গোলাম সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যুরো ভেরিটাসের রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) তারেক আহমেদ এবং ইআইসি লিমিটেডের প্রধান নির্বাহী মশিউল ইসলাম।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ আন্তর্জাতিক স্বীকৃতি গ্রাহকের তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা ও প্রাপ্যতা নিশ্চিত করার সক্ষমতার স্বীকৃতি। পাশাপাশি তথ্য সুরক্ষা ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারেরও প্রতিফলন এ সনদ।