বিশ্ববাজারে বেড়েছে তামার দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল পর্যন্ত তিন মাস মেয়াদি তামার চুক্তিমূল্য প্রতি টনে ১৩ হাজার ৮০৪ ডলার ৫ সেন্টে অপরিবর্তিত ছিল। এ নিয়ে গত মাসে ধাতুটির দাম ৩ দশমিক ২৫ শতাংশ বাড়ল। অন্যদিকে, চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সবথেকে বেশি লেনদেন হওয়া তামার চুক্তিমূল্য দশমিক ৭১ শতাংশ বেড়ে টনপ্রতি প্রায় ১৫ হাজার ৬৩৫ ডলার ৭৪ সেন্টে (১০ লাখ ৫ হাজার ৫১০ ইউয়ান) পৌঁছায়। চীনা বাজারে জুলাইয়ে তামার দাম বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ

বিশ্ববাজারে বেড়েছে তামার দাম। ডলারের দরপতন ও সরবরাহ সংকটের কারণে দরবৃদ্ধির এ প্রবণতা দেখা দিয়েছে। এর প্রভাবে ধাতুটির দাম জুলাইয়ে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবৃদ্ধির দিকেই ছিল। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল পর্যন্ত তিন মাস মেয়াদি তামার চুক্তিমূল্য প্রতি টনে ১৩ হাজার ৮০৪ ডলার ৫ সেন্টে অপরিবর্তিত ছিল। এ নিয়ে গত মাসে ধাতুটির দাম ৩ দশমিক ২৫ শতাংশ বাড়ল।

অন্যদিকে, চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া তামার চুক্তিমূল্য দশমিক ৭১ শতাংশ বেড়ে টনপ্রতি প্রায় ১৫ হাজার ৬৩৫ ডলার ৭৪ সেন্টে (১০ লাখ ৫ হাজার ৫১০ ইউয়ান) পৌঁছায়। চীনা বাজারে জুলাইয়ে তামার দাম বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রাতারাতি ডলারের বিনিময়হার কমে যাওয়ায় অন্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য ডলারভিত্তিক ধাতু কেনা সহজ হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তামার চাহিদা বেড়েছে। একই সঙ্গে গুদামে মজুদ কমে যাওয়া এবং প্রধান ব্যবহারকারী দেশ চীনে ঘাটতি থাকায় তামার বাজার ঊর্ধ্বমুখী রয়েছে।

জুলাইয়ে এলএমইতে নিবন্ধিত গুদামগুলোতে তামার মজুদ ২১ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ লাখ ৫ হাজার ৪০০ টনে নেমে এসেছে। চীনে পুরনো তামার (স্ক্র্যাপ) ঘাটতি তৈরি হওয়ায় বেশ কিছু প্রতিষ্ঠান পরিশোধিত তামা কিনতে বাধ্য হচ্ছে। এছাড়া সম্ভাব্য মার্কিন শুল্ক আরোপের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বাজারে তামা সরিয়ে নেয়ার কারণেও আন্তর্জাতিক গুদামগুলোতে মজুদ চাপে পড়েছে।

আরও