নয় মাসে ৫২ শতাংশ নিট মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংক পিএলসির সম্পদ ২৬ শতাংশ ও আয় ৪১ শতাংশ বেড়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংক পিএলসির সম্পদ ২৬ শতাংশ ও আয় ৪১ শতাংশ বেড়েছে। এ সময় ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৬ কোটি টাকায়। সম্প্রতি ‘আর্নিং ডিসক্লোজার’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ-সংক্রান্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটির আর্থিক ফলাফল, পরিচালনগত নৈপুণ্য ও শক্তিমত্তা তুলে ধরেন। তারা ব্যাংকটির ভবিষ্যৎ কৌশলগত কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন। —বিজ্ঞপ্তি

আরও