যুক্তরাজ্যে আগস্টে কার্ডে লেনদেন বেড়েছে ২.১ শতাংশ

প্রতিবেদনে বলা হয়, আগস্টে সামগ্রিক খুচরা বিক্রি বছরভিত্তিক হিসাবে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যে চলতি বছরের আগস্টে ভোক্তাদের কার্ডের মাধ্যমে খরচ আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। বার্কলেস কনজিউমার স্পেন্ড প্রতিবেদনে সাম্প্রতি এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে সামগ্রিক খুচরা বিক্রি বছরভিত্তিক হিসাবে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময় লেনদেনের সংখ্যা বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। তবে প্রসাধন, স্বাস্থ্য ও ফার্মেসি খাতের বিক্রি কমেছে দশমিক ২ শতাংশ। এ খাতে মোট লেনদেনের হারও ১ দশমিক ৭ শতাংশ কমেছে।

অন্যদিকে তৈরি পোশাক খাতে বিক্রি বেড়েছে দশমিক ৯ শতাংশ। পোশাক খাতে লেনদেনের সংখ্যাও বেড়েছে।

বার্কলেসের স্পেন্ড ইনসাইটস প্রধান রোহান কুমার জানান, কার্ডে কেনাকাটার গতি আগস্টে গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ সময় রেস্তোরাঁয় খাওয়া, ভ্রমণ ও বিনোদন খাতে মানুষ বেশি খরচ করেছে। খবর দি ইন্ডাস্ট্রি বিউটি

আরও