অক্টোবরেও রাশিয়ার জ্বালানি তেল রফতানি রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি থাকার পূর্বাভাস

রাশিয়ার উত্তর-পশ্চিম বন্দরগুলো থেকে অক্টোবরে জ্বালানি তেল রফতানি ও ট্রানজিট সেপ্টেম্বরের রেকর্ডের কাছাকাছি থাকতে পারে।

রাশিয়ার উত্তর-পশ্চিম বন্দরগুলো থেকে অক্টোবরে জ্বালানি তেল রফতানি ও ট্রানজিট সেপ্টেম্বরের রেকর্ডের কাছাকাছি থাকতে পারে। শিল্পসংশ্লিষ্ট সূত্র ও বার্তা সংস্থা রয়টার্সের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

হিসাব অনুযায়ী, প্রিমর্স্ক, উস্ত-লুগা ও নভোরোসিস্ক বন্দরগুলো থেকে ইউরালস, সাইবেরিয়ান লাইট ও কেইবিসিও গ্রেডের জ্বালানি তেল সরবরাহের পরিমাণ হতে পারে দৈনিক ২৩ লাখ ব্যারেল। এটি গত মাসের তুলনায় প্রায় দুই লাখ ব্যারেল কম।

সূত্র জানায়, অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ বাড়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ওপেক প্লাসের রাশিয়ার কোটা বৃদ্ধি এবং চলমান পরিশোধন ও রক্ষণাবেক্ষণ রফতানি বজায় রাখতে সাহায্য করছে। অক্টোবরের ওপেক প্লাস কোটা সেপ্টেম্বরের তুলনায় ৯৩ হাজার ব্যারেল বেড়ে দৈনিক ৯৪ লাখ ৫৭ হাজার ব্যারেলে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা জানান, আগস্ট ও সেপ্টেম্বরের রেকর্ড পরিশোধনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সেপ্টেম্বরের রফতানি রেকর্ড দৈনিক ২৫ লাখ ব্যারেলে পৌঁছেছিল। অক্টোবরে দেশটিতে পরিশোধন কার্যক্রম কিছুটা বাড়তে পারে।

সূত্রের দেয়া তথ্যানুযায়ী, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বিভিন্ন সাম্প্রতিক হামলার প্রভাবে রফতানি পরিকল্পনায় কিছু সংশাধন আনতে হতে পারে। এছাড়া পাইপলাইনে আক্রমণের কারণে দেশটির রফতানি সক্ষমতাও সীমিত হতে পারে।

আরও