বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো বিভিন্ন ব্যাংক : মধুমতি ব্যাংক পিএলসি

বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে মধুমতি ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং মধুমতি ব্যাংকের এসএমই প্রধান জাহিদ আল মুনতাসিরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও