ঢাকা সাউথ জোনের টাউন হল মিটিং

আমানত বৃদ্ধি ও খেলাপি বিনিয়োগ আদায়ে জোর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের

সভায় চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এখন নতুন উদ্যমে আরো শক্তিশালী ও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা সাউথ জোনের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়। রাজধানীর আইডিইবি সভাকক্ষে গতকাল দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পর্ষদ চেয়ারম্যান বদিউর রহমান এবং পরিচালক খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ ও খাজা শাহরিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। সভায় আমানত বৃদ্ধি, মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন ও খেলাপি বিনিয়োগ আদায়ে গুরুত্বারোপ করেন বক্তারা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এখন নতুন উদ্যমে আরো শক্তিশালী ও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। মানসম্মত ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অবস্থান আরো সুদৃঢ় করতে হবে।’ পাশাপাশি প্রতিটি কার্যক্রমে শরিয়াহর নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, ‘পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্লাটফর্ম এ টাউন হল মিটিং।’ তিনি শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন খাতে লক্ষ্যমাত্রা অর্জনে আরো মনোযোগী হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি খেলাপি বিনিয়োগ আদায় ও ব্যয় সংকোচনকে ব্যাংকের সাম্প্রতিক সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এসএম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি মো. হাবীব উল্লাহ।

ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফেরদৌস হাসানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় সংশ্লিষ্ট অঞ্চলের ৩৭টি শাখা ও ১১টি উপশাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তারা অংশ নেন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

আরও