সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রশাসক ও অরিতিক্ত সচিব মো. শাহ আলম।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা রিজিওনাল হেড ও শাখা ব্যবস্থাপক মো. ফরিদ আল মাহমুদ ও কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। এ সমঝোতা স্মারকের আওতায় কুমিল্লা জেলার নাগরিকরা এখন থেকে কুমিল্লা সিটি করপোরেশনের সব ধরনের ট্যাক্স ও ফি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এর ফলে সেবা গ্রহণ প্রক্রিয়া আরো সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আইএফআইসি ব্যাংক পিএলসি বিশ্বাস করে, এ ধরনের অংশীদারত্বভিত্তিক উদ্যোগ নাগরিক সেবার আধুনিকায়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।