৩৪তম এজিএম

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ।

ডিজিটাল প্লাটফর্মে গতকাল ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এজিএমে সভাপতিত্ব করেন ইবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। সভায় পরিচালক আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাখাওয়াত হোসেন, কেজেএস বানু, মোফাকখারুল ইসলাম খসরু, মাহরীন নাসির, মো. আবদুর রহিম, খন্দকার আতিক-ই-রব্বানী এবং মসিহ মালিক চৌধুরী অংশগ্রহণ করেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ এবং কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুনসহ এক্সটার্নাল অডিটর, করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক, স্বাধীন স্ক্রুটিনাইজার ও ইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। এজিএমে উপস্থাপিত সব এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালে ইবিএলের স্থিতিশীল আর্থিক সাফল্য, শক্তিশালী করপোরেট সুশাসন এবং ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনে ধারাবাহিক অগ্রগতির জন্য পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টের প্রশংসা করেন। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও দেশীয় বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স, ঘোষিত লভ্যাংশ এবং টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ভ্যালু সৃষ্টিতে ইবিএলের কৌশলগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

আরও