আয়ের উপর আয়কর আর টার্নওভারের উপর ভ্যাট—এটাই হওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। কিন্তু সেটি সম্ভব হয়নি বলে তিনি জানান। তিনি বলেন, ন্যূনতম কর নিঃসন্দেহে কালাকানুন।
মঙ্গলবার ( ২৬ আগস্ট) গুলশানে এক ডায়ালগে তিনি এ মন্তব্য করেন। রিফর্ম ইন করপোরেট ট্যাক্স অ্যান্ড ভ্যাট: অ্যা জাস্টিস পারস্পেকটিভ ফর এনবিআর শীর্ষক ডায়ালগটির আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
এনবিআর চেয়ারম্যান বলেন, অডিট রিপোর্টের গুণগত মান নিয়েও বড় প্রশ্ন রয়েছে। আমরা ভ্যাটের কাগুজে রিটার্ন নেব না। অটোমেশন হওয়া পর্যন্ত ভ্যাট অডিট বন্ধ থাকবে, প্রয়োজনে কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে।