চীনে আকরিক লোহা ও কয়লা আমদানি কমেছে

শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের আকরিক লোহা ও সমুদ্রপথে কয়লা আমদানি জানুয়ারিতে কমেছে।

শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের আকরিক লোহা ও সমুদ্রপথে কয়লা আমদানি জানুয়ারিতে কমেছে। তবে আমদানি কমলেও পণ্য দুটির দামে ভিন্ন প্রবণতা দেখা গেছে। আকরিক লোহার দাম এ সময় স্থিতিশীল থাকলেও তাপীয় কয়লার দাম চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স।

চীন জানুয়ারিতে ৯ কোটি ৯৫ লাখ টন আকরিক লোহা আমদানি করতে পারে বলে জানিয়েছে কমোডিটি অ্যানালিস্ট কেপলার। এর আগে দেশটির শুল্ক বিভাগ জানায়, ডিসেম্বরে এ আমদানির পরিমাণ ছিল ১১ কোটি ২৫ লাখ টন।

খাতসংশ্লিষ্টদের মতে, চীনে জানুয়ারির শেষে সপ্তাহব্যাপী চান্দ্রীয় নববর্ষের ছুটি ছিল। ফলে এ সময় নির্ধারণ করা আমদানির চুক্তিগুলো ফেব্রুয়ারির শেষে সরবরাহ করা হতে পারে। এছাড়া শীতকালীন ঊর্ধ্বমুখী চাহিদার পর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানি সাধারণত কমে আসে।

কেপলার আরো জানায়, জানুয়ারিতে সমুদ্রপথে চীনের মোট কয়লা আমদানির পরিমাণ হতে পারে ২ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টন। এটি ডিসেম্বরের তুলনায় ২৬ শতাংশ কম।

আরও