তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ নতুন রেকর্ড গড়ে পৌঁছেছে ১৮ হাজার ১০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী আগের সপ্তাহের তুলনায় রিজার্ভ বেড়েছে ১ শতাংশ বা ১৭৫ কোটি ডলার। এর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১৪০ কোটি ডলারে। তবে স্বর্ণের রিজার্ভ ৪ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯ হাজার ৯০ কোটি ডলারে। খবর আনাদোলু