চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান কমডোর এসএম মনিরুজ্জামান

নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে এসএম মুনিরুজ্জামানকে ১১ আগস্টের মধ্যে চবক চেয়ারম্যানের পদে যোগদানের আদেশ দেয়া হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীর নৌ ফ্লিটের (কমব্যান) বর্তমান কমান্ডার।

এর আগে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন কমডোর এসএম মনিরুজ্জামান।

কমডোর এসএম মনিরুজ্জামানের জন্ম কুষ্টিয়া জেলায়। ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পাস করে ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৯০ সালে তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

সারফেস অফিসার হিসেবে কর্মজীবনে তিনি এমএফভি-৭৭, বানৌজা মধুমতি, বঙ্গবন্ধু, বানৌজা তিস্তা, বানৌজা দৌলত, এইচটিবি-৩৫, বানৌজা গোমতী, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত পতাকাবাহী জাহাজ বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অন্যতম বৃহৎ নৌঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ছিলেন। তিনি পটুয়াখালীর ক্রমবর্ধমান নৌঘাঁটি বানৌজা শেরেবাংলার অধিনায়ক ছিলেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও