নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, ২৫ জুন থেকে জিটিএ ৬ অগ্রিম বুকিং বা প্রি-অর্ডার করা যাবে। একই সঙ্গে গেমটির অফিশিয়াল ‘কাভার আর্ট’ বা প্রচ্ছদ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গেমের মূল চরিত্র ও লিওনিডা শহরের একটি ঝলক দেখতে পেয়েছেন ভক্তরা। রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টুর প্রধান নির্বাহীর বক্তব্য ও বর্তমান প্রচারণার ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, আগামী ১৯ নভেম্বর গেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। খবর ইন্ডিয়া টুডে