বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসি) লিমিটেড।

এ উপলক্ষে গতকাল কোম্পানির প্রধান কার্যালয়সহ সব শাখা অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনআইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক তায়েফ বিন ইউসুফ। এতে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সানা উল্লাহ্। এ সময় প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসি) লিমিটেড ১৯৯৬ সালের ১ জুন যাত্রা শুরু করে।

আরও