নিউইয়র্কের নাসডাক ইনডেক্সে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) চালুর পর পরই কোম্পানিটির বাজারমূল্য ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলার ছাড়ায়। শেয়ারবাজারে এটি একটি রেকর্ড ভাঙা অভিষেক। গত শুক্রবার লেনদেনের শুরুতে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছিল ১৫০ ডলার। দিনভর লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ১৬০ ডলার ৯৫ সেন্টে। বিপুল বিনিয়োগকারীর আগ্রহে প্রথম দিনই প্রায় ৫১০ মিলিয়ন শেয়ার হাতবদল হয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৮৪ বিলিয়ন ডলার। খবর রয়টার্স