জুনে শেষ হওয়া অর্থবছরে মালয়েশিয়ায় স্টারবাকসের বিক্রি কমেছে ৩৬ শতাংশ। মূলত গাজার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কফি চেইনটির বিক্রিতে। স্থানীয় ফ্র্যাঞ্চাইজি বারজায়া ফুড বেরহাদ জানিয়েছে, গত অর্থবছরে মালয়েশিয়ায় স্টারবাকসের আয় কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৩০ লাখ ডলারে। এ সময় প্রতিষ্ঠানটি মোট ৬ কোটি ৯০ লাখ ডলার নিট লোকসান করেছে। বিক্রির পতন সম্পর্কে বারজায়া ফুড এক বিবৃতিতে বলেছে, আয় কমার মূল কারণ ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসংক্রান্ত দীর্ঘমেয়াদি প্রভাব। খবর আনাদোলু