কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড ও আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড ও আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে কোম্পানি দুটি এ তথ্য জানিয়েছে।

দেশবন্ধু পলিমার: ডিএসইতে গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৪ টাকা ১০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৪ দশমিক ৮৭ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) দেশবন্ধু পলিমারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫২ পয়সায়।

আল-হাজ টেক্সটাইল: ডিএসইতে গত ২০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪৫ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭৫ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২০ দশমিক ৬১ শতাংশ।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আল-হাজ টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৪৫ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আল-হাজ টেক্সটাইল মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা, আগরে হিসাব বছরে যা ছিল ২৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ৫২ পয়সায়।

আরও