ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। এ সময় সশরীরে ও ভার্চুয়ালি বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আহমেদ জাকারিয়া ও শফিউদ্দিন আহমেদ এবং প্রতিনিধি পরিচালক এফ হায়দার আলী উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান ও কোম্পানি সচিব সাব্বিরুল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করে সর্বসম্মতিক্রমে প্রতিটি আলোচ্যসূচি অনুমোদন করেন।

আরও