২০২৪-২৫ বিপণন বর্ষ

দক্ষিণ আফ্রিকায় ভুট্টা উৎপাদন ১৫% বাড়তে পারে

২০২৪-২৫ বিপণন বর্ষে দক্ষিণ আফ্রিকার ভুট্টা উৎপাদন আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগের অধীন কমিটি ক্রপ এস্টিমেটস কমিটি (সিইসি)।

২০২৪-২৫ বিপণন বর্ষে দক্ষিণ আফ্রিকার ভুট্টা উৎপাদন আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগের অধীন কমিটি ক্রপ এস্টিমেটস কমিটি (সিইসি)। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে এবার ভুট্টার উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে সিইসি জানিয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

সিইসির পঞ্চম সামার ক্রপ পূর্বাভাস অনুযায়ী, চলতি বিপণন বর্ষে ভুট্টা উৎপাদন হতে পারে ১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার টন। আগের বছর উৎপাদন হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টন। এর আগের পূর্বাভাসে (২৭ মে) উৎপাদনের পরিমাণ ধরা হয়েছিল ১ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টন।

মোট উৎপাদনের মধ্যে ৭৬ লাখ ৪৮ হাজার টন হবে সাদা ভুট্টা, যা সাধারণত মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়। বাকি ৭১ লাখ ৩৫ হাজার টন হবে হলুদ ভুট্টা, যা মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহার হয়।

বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ আফ্রিকায় ভুট্টা একটি প্রধান খাদ্যশস্য হওয়ায় এবার উৎপাদন বাড়লে স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দামও স্থিতিশীল থাকতে পারে।

আরও