যমুনা ব্যাংকে রিস্ক-বেজড সুপারভিশন-বিষয়ক কর্মশালা

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের (এসপিসিডি) পরিচালক আবদুর রব ও যুগ্ম পরিচালক মো. নুরুল হুদা।

যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে রিস্ক-বেজড সুপারভিশন (আরবিএস) কাঠামোর কার্যকর বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘আরবিএস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রেগুলেটরি এক্সপেক্টেশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের (এসপিসিডি) পরিচালক আবদুর রব ও যুগ্ম পরিচালক মো. নুরুল হুদা। তারা রিস্ক-বেজড সুপারভিশনের মূল কাঠামো, ব্যাংক খাতে এর কার্যকর বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), চিফ রিস্ক অফিসার ও আরবিএস ফোকাল পয়েন্ট মো. শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম; ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. প্রশান্ত সামির; যমুনা ব্যাংক ট্রেনিংয়ের প্রধান মো. আফজাল হোসেন ও এসএভিপি সাজিয়া আফরীন।

কর্মশালায় ব্যাংকের বিভাগীয় ও ঊর্ধ্বতন শাখা প্রধানরা অংশ নেন। এতে আরবিএস কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা শক্তিশালী ও নিয়ন্ত্রক চাহিদার সঙ্গে ব্যাংকের প্রস্তুতি সুসংহত করা এবং কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট চর্চা নিশ্চিতে গুরুত্বারোপ করা হয়।

আরও