বাংলাদেশ ফাইন্যান্সের দর কমেছে ২৪ শতাংশ

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২৪ শতাংশ কমেছে।

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১০ টাকা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ৩৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫৭ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৫৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে বাংলাদেশ ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিডি ফাইন্যান্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০২০ হিসাব বছরেও কোম্পানি ৬ শতাংশ নগদের পাশাপাশি ৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর আগে ২০১১-২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর ১০ শতাংশ হারে স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটির সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৪ আগস্ট ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

২০০৭ সালে শেয়ারবাজারে আসা বাংলাদেশ ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৮ কোটি ৭৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭। এর মধ্যে ৩০ দশমিক ৫১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫২ দশমিক ৯৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও