অস্ট্রেলিয়ার আর্থিক প্রতিষ্ঠান এএনজেড গ্রুপ আগামী এক বছরের মধ্যে ৩ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করবে। সম্প্রতি ব্যাংকটির নতুন প্রধান নির্বাহী নুনো মাতোসের অধীনে ব্যাপক পুনর্গঠন পরিকল্পনা নেয়া হয়েছে, যার অন্যতম এ কাটছাঁট। সাম্প্রতিক বছরগুলোয় এটি বৈশ্বিক ব্যাংক খাতে অন্যতম বৃহৎ ছাঁটাই উদ্যোগ। এতে এএনজেডের ৪৩ হাজার পূর্ণকালীন কর্মীর প্রায় ৮ শতাংশ বাদ পড়বে। এএনজেড আরো জানিয়েছে, তারা এক হাজার চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই করবে। এছাড়া পরামর্শক ও তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করবে। খবর ও ছবি রয়টার্স