রেমিট্যান্স অ্যাওয়ার্ড : ন্যাশনাল ব্যাংক

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছে ন্যাশনাল ব্যাংক।

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছে ন্যাশনাল ব্যাংক। রাজধানীর একটি মিলনায়তনে গতকাল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল ব্যাংকের ডিএমডি শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও