সুদহার কমেছে যুক্তরাজ্যে

মূল্যস্ফীতির চাপ কিছুটা কমায় সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)।

মূল্যস্ফীতির চাপ কিছুটা কমায় সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। এতে যুক্তরাজ্যে সুদহার নেমে এসেছে ৩ দশমিক ৭৫ শতাংশে, যা ২০২২ সালের পর দেশটিতে সর্বনিম্ন সুদহার। বিওইর এ সিদ্ধান্ত বিশ্লেষক ও বিনিয়োগকারীদের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। খবর আনাদোলু।

ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সদস্যদের ভোটে অল্প ব্যবধানে সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির পাঁচ সদস্য সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানোর পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, আগের বৈঠকের পর যুক্তরাজ্যে ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) নেমে এসেছে ৩ দশমিক ২ শতাংশে। তবে তা ২ শতাংশের লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। ব্যাংকটির ধারণা, অদূর ভবিষ্যতে মূল্যস্ফীতি লক্ষ্যের কাছাকাছি দ্রুত নেমে আসবে।

বিওই আরো জানিয়েছে, কড়াকড়ি মুদ্রানীতির কারণে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন মন্থর। একই সঙ্গে শ্রমবাজারে কাজের তুলনায় কর্মীর জোগান বাড়ছে। এতে নিয়োগ কর্তাদের মজুরি বাড়ানোর চাপ কমেছে। এর প্রভাবে মজুরি বৃদ্ধি ও সেবা খাতের মূল্যস্ফীতির গতি কমছে।

আরও