শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাদের এ শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং বিএসইসির কমিশনাররা দেশের পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নে চলমান বিভিন্ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে কমিশন ও সিএসইর মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক কমিশনারদের কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন এবং এ বিষয়ে কমিশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় সিএসইর ঢাকা অফিসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।