চাহিদা কমার ইঙ্গিতে ব্যবহারিক ধাতুর দরপতন

শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনৈতিক তথ্যের দুর্বলতায় বিশ্ববাজারে তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কমেছে।

শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনৈতিক তথ্যের দুর্বলতায় বিশ্ববাজারে তামাসহ অন্যান্য ব্যবহারিক ধাতুর দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চলতি বছর আরেক দফা সুদহার হ্রাস নিয়ে প্রত্যাশা কমেছে। এটিও ধাতবপণ্যের দাম কমার বড় কারণ বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের চুক্তিতে শুক্রবার তামার দাম ১ শতাংশ কমে টনপ্রতি ১০ হাজার ৮৫০ ডলারে নেমে আসে। এদিনে লেনদেনের এক পর্যায়ে ধাতবপণ্যটির দাম টনপ্রতি ১০ হাজার ৮২২ ডলারে নেমে গিয়েছিল। তবে সপ্তাহ ভিত্তিতে ধাতবপণ্যটির মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২ শতাংশ।

সাকডেন ফাইন্যান্সিয়ালের রবার্ট মন্টেফাসকো জানান, অক্টোবরে চীনের শিল্প কারখানায় উৎপাদন ও খুচরা বিক্রি এক বছরের মধ্যে সর্বনিম্ন গতিতে বেড়েছে। এছাড়া ডিসেম্বরে সুদহার কমানোর সম্ভাবনা যে খুব কম তা একাধিক ফেড কর্মকর্তার মন্তব্যে এটি স্পষ্ট।

শুক্রবার বেশির ভাগ ধাতবপণ্যের দামই ছিল নিম্নমুখী। এদিন অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৮৫৫ ডলারে নামে। এ সময় দস্তার দাম দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি ৩ হাজার ২৮ ডলারে স্থির হয়। শুক্রবার নিকেলের মূল্য নির্ধারণ হয় টনপ্রতি ১৪ হাজার ৮৬০ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কম। টিনের দাম দশমিক ৬ শতাংশ কমে টনপ্রতি ৩৭ হাজার ডলারে বেচাকেনা হয়। সিসার দাম দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৭৬ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে।

আরও