এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতিতে রাজস্ব আহরণে ব্যাপক ব্যাঘাত ঘটছে

অর্থ বছরের শেষ দুই মাস রাজস্ব আহরণের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা। ঠিক এ সময়ে এনবিআরের কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টমস হাউজগুলোতে চলছে কলম বিরতি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চলা কলম বিরতিতে রাজস্ব আহরণে ব্যাপক ব্যাঘাত ঘটছে।

অর্থ বছরের শেষ দুই মাস রাজস্ব আহরণের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণা। ঠিক এ সময়ে এনবিআরের কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টমস হাউজগুলোতে চলছে কলম বিরতি।

গত বুধবার থেকে শুরু হওয়া কলম বিরতি বৃহস্পতিবার, শনিবার ও আজ রোববারও ছিল। আগামীকাল সোমবারও চলবে।

এনবিআরের কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, কাস্টমস খাতে গড়ে প্রতি কর্মদিবসে ৩ হাজার ৩০০ কোটি টাকার রাজস্ব আহরণ হয়। অর্থ বছরের শেষ দুই মাসে এটি প্রায় ৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। কলম বিরতির কারণে এ আহরণের পরিমাণে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে।

একইভাবে ভ্যাট ও আয়কর খাতেও রাজস্ব আহরণে ব্যাঘাত ঘটছে।

তবে এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট তিন সদস্য কোনো মন্তব্য করেননি।

২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৮০৮ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আদায় হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকার রাজস্ব, যা লক্ষ্যমাত্রার ৫৫ দশমিক ৩ শতাংশ। অর্থবছরের শেষ তিন মাসে লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে ২ লাখ ৭ হাজার ৩২২ কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে। এক্ষেত্রে প্রতি মাসে গড়ে আদায় করতে হবে ৬৯ হাজার ১০৭ কোটি টাকার রাজস্ব।

আরও