চিলির রাষ্ট্রায়ত্ত তামা উত্তোলনকারী কোম্পানি কোদেলকো। প্রতিষ্ঠানটিতে গত বছর ধাতুপণ্যটির উত্তোলন কিছুটা বেড়েছে। চিলির সংবাদমাধ্যম দৈনিক লা তেরসেরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কোদেলকোয় মোট তামা উত্তোলন দাঁড়িয়েছে ১৩ লাখ ৩২ হাজার টনে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় চার হাজার টন বেশি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে কোদেলকোয় তামা উত্তোলনের পরিমাণ ছিল ১৩ লাখ ২৮ হাজার টন। তবে উত্তোলনের এ পরিসংখ্যান নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কোদেলকো কর্তৃপক্ষ।
তবে সম্প্রতি কোদেলকোর চেয়ারম্যান ম্যাক্সিমো পাচেকো জানিয়েছেন, ২০২৫ সালে কোম্পানিটির উত্তোলন আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে।