চামড়া শিল্পে ৭% সুদে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে ইবিএল

ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তহবিলের আওতায় চামড়া শিল্পের সম্প্রসারণ, কারখানার অবকাঠামো নির্মাণ এবং ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারীদের যন্ত্রপাতি ক্রয়ে অর্থায়ন করা হবে।

চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি।

ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তহবিলের আওতায় চামড়া শিল্পের সম্প্রসারণ, কারখানার অবকাঠামো নির্মাণ এবং ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারীদের যন্ত্রপাতি ক্রয়ে অর্থায়ন করা হবে।

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ইবিএলের সিইও হাসান ও. রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ডেপুটি গভর্নর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং ইবিএলের এসএমই বিজনেস প্রধান মো. সাবু মুনশি উপস্থিত ছিলেন।

আরও