নাভানা সিএনজির ক্যাটাগরি পরিবর্তন

প্রকৌশল খাতে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেডের ক্যাটাগরি ‘‌জেড’ থেকে ‘‌এ’-তে উন্নীত হয়েছে।

প্রকৌশল খাতে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেডের ক্যাটাগরি ‘‌জেড’ থেকে ‘‌এ’-তে উন্নীত হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়। গতকাল থেকে এটি কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে নাভানা সিএনজির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৭ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাভানা সিএনজির ইপিএস হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৯ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নাভানা সিএনজির ইপিএস হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৫ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে নাভানা সিএনজি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৮৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে নাভানা সিএনজি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

নাভানা সিএনজির সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬০ কোটি ৬৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৭৭২।

এর ৪২ দশমিক ৪৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৯১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও