বাজার নিয়ন্ত্রণে ১০ লাখ টন গম আমদানি করবে পাকিস্তান

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পররাষ্ট্র কৃষি সেবা অধিদপ্তরের (এফএএস) সাম্প্রতিক একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে গত চার মাসে আটার দাম অন্তত ১৩ শতাংশ বেড়েছে। প্রতি টন আটার দাম ৪২২ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬ ডলারে। গত বছরের আগস্টের তুলনায় এ বছরের একই সময়ে দেশটিতে আটার দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার নিয়ন্ত্রণে প্রায় ১০ লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। ২০২৪ সালের পর দেশটিতে প্রথমবারের মতো এত বড় পরিসরে এ খাদ্যশস্য আমদানির পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি চাল ও আটার মতো নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোক্তারা চরম চাপে পড়েছেন। এ পরিস্থিতিতে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম সহনীয় করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পররাষ্ট্র কৃষি সেবা অধিদপ্তরের (এফএএস) সাম্প্রতিক একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে গত চার মাসে আটার দাম অন্তত ১৩ শতাংশ বেড়েছে। প্রতি টন আটার দাম ৪২২ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬ ডলারে। গত বছরের আগস্টের তুলনায় এ বছরের একই সময়ে দেশটিতে আটার দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এফএএস জানিয়েছে, সরকারের বাজার নীতিতে আকস্মিক পরিবর্তনের কারণে তৈরি হওয়া অস্থিরতাই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ। আগের মতো সরাসরি গম না কিনে সম্প্রতি দেশটির প্রাদেশিক সরকারগুলো পুরো ক্রয়প্রক্রিয়া বেসরকারি খাতের হাতে ছেড়ে দেয়। সরকারি কেনাকাটা কমে যাওয়ায় দেশের ক্ষুদ্র কৃষকরা ফসল তোলার পর দ্রুত তা মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। এ সুযোগে অসৎ ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী ও মজুদদারেরা কোনো ধরনের তদারকি ছাড়াই গমের বাজারের একটি বড় অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। স্বচ্ছতার অভাব ও পর্যাপ্ত নজরদারি না থাকায় স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। ফলে রাতারাতি গমের দাম বেড়ে যায়।

পাকিস্তানে গম কেবল প্রধান খাদ্যশস্যই নয়, এটি দেশটির কৃষি অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী বাজারে স্থিতিশীলতা ফেরাতে অন্তত ১৫ লাখ টন গম আমদানির প্রয়োজন হতে পারে বলে ধারণা করছে এফএএস। তবে সরকারের নির্ধারিত সীমা বিবেচনা করে সংস্থাটি ২০২৬-২৭ বিপণন বছরের জন্য আমদানির প্রাক্কলন ১০ লাখ টনেই স্থির রেখেছে। একই সঙ্গে মার্চে নতুন মৌসুমের স্থানীয় গম তোলার আগেই বাজার নিয়ন্ত্রণ করতে আমদানি প্রক্রিয়া আরো দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে।

আরও