কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিতে কাজ করছে বিএডিসি

কৃষির উন্নয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

কৃষির উন্নয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে বীজ, সেচ ও সার ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সংস্থাটি নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে সার আমদানি, সংরক্ষণ ও বিতরণে বিএডিসির কার্যক্রম কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হয়েছে। বর্তমানে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশে সার বিতরণ নিশ্চিত করছে বিএডিসি। ডিজিটাল নজরদারি, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে সার চুরি ও অনিয়ম রোধ করা হচ্ছে। সীমিত জনবল সত্ত্বেও কৃষকদের দোরগোড়ায় সময়মতো মানসম্পন্ন সার পৌঁছে দিয়ে দেশের খাদ্যনিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে বিএডিসি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। —বিজ্ঞপ্তি

আরও