তুরস্কের ব্যাংক খাতের মুনাফা জুলাইয়ে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। দেশটির ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সি (বিডিডিকে) জানিয়েছে, গত মাসে তুরস্কের ব্যাংক খাতের নিট মুনাফা হয়েছে ৪৭ হাজার ৯২০ কোটি তুর্কি লিরা বা ১ হাজার ১৮৪ কোটি ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৩৭ দশমিক ৪ শতাংশ বেশি। জুলাই শেষে দেশটির ব্যাংক খাতের মোট সম্পদ দাঁড়িয়েছে ৪০ দশমিক ৭ ট্রিলিয়ন (৪০ লাখ ৭০ হাজার কোটি লিরা) বা ১ লাখ কোটি ডলারে। এর মধ্যে ঋণের পরিমাণ ৪৬ হাজার ৯০০ ডলার। এছাড়া আমানতের পরিমাণ ৫৮ হাজার ১১০ কোটি ডলারের সমপরিমাণ। খবর আনাদোলু