আইসিইতে দুই সপ্তাহের সর্বনিম্নে তুলার দাম

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গত সপ্তাহের লেনদেনের শেষদিনে তুলার দাম আরো কমেছে।

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গত সপ্তাহের লেনদেনের শেষদিনে তুলার দাম আরো কমেছে। এ সময় প্রায় দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম। খবর ফাইবার টু ফ্যাশন।

আইসিইতে গত শুক্রবার আগামী বছরের মার্চে সরবরাহের চুক্তিতে প্রতি পাউন্ড তুলার দাম স্থির হয় ৬৩ ডলার ৯৩ সেন্ট, যা আগের দিনের তুলনায় ১৫ সেন্ট কম। এদিন বেচাকেনার এক পর্যায়ে কৃষিপণ্যটির দাম পাউন্ডপ্রতি ৬৩ ডলার ৮২ সেন্টে নেমে আসে, যা ২১ নভেম্বরের পর সর্বনিম্ন। এছাড়া এ সময় তুলার সাপ্তাহিক দরপতনের হার ছিল ১ দশমিক ২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ৩০ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিট তুলা রফতানির পরিমাণ ছিল ৮১ হাজার ৫০০ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড)। এটি আগের সপ্তাহের তুলনায় ৩৯ শতাংশ এবং চার সপ্তাহের গড়ের তুলনায় ৫১ শতাংশ কম।

এ সময় পরবর্তী বিপণন বছরের জন্য নিট তুলা বিক্রি হয়েছে ৭ হাজার ৯০০ বেল। এ তথ্য তুলনামূলক সীমিত অগ্রিম চাহিদার ইঙ্গিত বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

খাতসংশ্লিষ্টদের মতে, সামনের দিনগুলোয় তুলার দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে। স্বল্পমেয়াদে মার্চে সরবরাহের চুক্তিতে কৃষিপণ্যটির দাম হতে পারে পাউন্ডপ্রতি ৬৩ ডলার থেকে ৬৫ ডলার ২০ সেন্টের মধ্যে।

আরও