নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে শিগগিরই পিটিএ সই হবে

বাংলাদেশ ও নেপালের মধ্যে শিগগিরই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

বাংলাদেশ ও নেপালের মধ্যে শিগগিরই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-নেপাল সম্পর্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় বৈঠকে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকরা অংশ নেন।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ নিয়ে আলোচনা চলছে। নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। ভবিষ্যতে নয় হাজার মেগাওয়াট পর্যন্ত তা উন্নীত করা সম্ভব।’

সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বাড়াতে হলে ভারতীয় গ্রিড ব্যবহার করতে হবে। সেজন্য ভারতের সহায়তা লাগবে। নেপালের সঙ্গে বাণিজ্য বাড়াতে ভারতের ট্রানজিট প্রয়োজন। তাই নেপালের সঙ্গে সম্পর্ক বাড়াতে ভারতকে হিসাবে আনতে হবে।’

আরও