জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার পূর্বাভাস কমাল ওপেক

চলতি বছর বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা বাড়ার পূর্বাভাস আবারো কমিয়েছে ওপেক।

খনিজ তেল রফতানিকারক দেশগুলোর এ সংগঠনের সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে দৈনিক জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে ৫ লাখ ৮০ হাজার ব্যারেল। এর আগে চাহিদা বৃদ্ধির পরিমাণ ধরা হয়েছিল ৭ লাখ ৮০ হাজার ব্যারেল। এ নিয়ে পরপর চারবার জ্বালানি তেলের চাহিদা বাড়ার পূর্বাভাস কমাল সংস্থাটি। খবর রয়টার্স।

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের ব্যবহারে প্রভাব পড়লেও অন্য সংস্থার তুলনায় ওপেক এ ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম দেখছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের সার্বিক সরবরাহ কমে যেতে পারে।

চলতি বছরের হিসাব কমালেও আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের জন্য জ্বালানি তেলের চাহিদা বাড়ার পূর্বাভাস বাড়িয়েছে ওপেক। ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটি জানিয়েছে, ২০২৭ সালে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল হলে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে।

আরও