এপ্রিলে ভারতে ইস্পাত আমদানি কমেছে ১১ শতাংশ

ভারতে পরিশোধিত ইস্পাত আমদানি এপ্রিলে প্রায় ১১ শতাংশ কমেছে। এ সময় মোট আমদানির পরিমাণ নেমেছে ৫ লাখ ২০ হাজার টনে।

ভারতে পরিশোধিত ইস্পাত আমদানি এপ্রিলে প্রায় ১১ শতাংশ কমেছে। এ সময় মোট আমদানির পরিমাণ নেমেছে ৫ লাখ ২০ হাজার টনে। ভারতের ইস্পাত মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় চীন ও জাপান থেকে নিম্নমুখী রফতানি দেশটির আমদানি কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে। এছাড়া চীন অনেক সময় ইস্পাত রফতানিতে ভিয়েতনামকে প্রধান রুট হিসেবে ব্যবহার করে। এ দেশ থেকেও রফতানি কমেছে, যা ভারতের মোট রফতানিতে প্রভাব ফেলেছে।

ইস্পাত মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে ভারত মোট ৫ হাজার ৩০১ কোটি রুপির (৬২ কোটি ডলার) পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। উল্লেখ্য, এতে অ্যালয় ও নন-অ্যালয়সহ স্টেইনলেস স্টিল অন্তর্ভুক্ত আছে।

ভারতে ইস্পাত খাতে এ সময় বাণিজ্যে ঘাটতি (রফতানি ও আমদানির পার্থক্য) ছিল প্রায় ২ হাজার ২১৬ কোটি রুপির। যদিও এ উল্লেখযোগ্য হ্রাস সত্ত্বেও এপ্রিলে ভারত ছিল ইস্পাতের নিট আমদানিকারক দেশ। গত মাসে দেশটি মোট চার লাখ টন ইস্পাত রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম। এ সময় ভারতের মোট ইস্পাত রফতানির মূল্য ছিল ৩ হাজার ৮৪ কোটি রুপি (৩৬ কোটি ১০ লাখ ডলার)।

আরও